৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় হেরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৭
কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় হেরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

কাউনিয়ায় বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে কীটনাশক পান করে আসিফ আলী (২০) নামের এক যুবকের আত্মহত্যা করেছে।

উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের পুত্র কলেজ ছাত্র আসিফ (২০) বন্ধুর কাছে ১৬ হাজার ৫শ’ টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যায় । ওই বন্ধু আসিফের কাছে ধারের টাকা চাইলে সে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে বৃহস্পতিবার সন্ধায় তিস্তা রেল সেতুর নীচে বসে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে ছটফট করতে দেখে বৃহস্পতিবার রাতেই তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ কীটনাশক পানে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় হেরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

সময়: ১১:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
কাউনিয়ায় অনলাইন জুয়া খেলায় হেরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যাকাউনিয়ায় বন্ধুর কাছে টাকা ধার নিয়ে অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে কীটনাশক পান করে আসিফ আলী (২০) নামের এক যুবকের আত্মহত্যা করেছে। উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের পুত্র কলেজ ছাত্র আসিফ (২০) বন্ধুর কাছে ১৬ হাজার ৫শ’ টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যায় । ওই বন্ধু আসিফের কাছে ধারের টাকা চাইলে সে চিন্তিত হয়ে পড়ে। অবশেষে বৃহস্পতিবার সন্ধায় তিস্তা রেল সেতুর নীচে বসে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে ছটফট করতে দেখে বৃহস্পতিবার রাতেই তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ কীটনাশক পানে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.