কাউনিয়ায় অলংকার জুয়েলার্স শো-রুম উদ্বোধন
- সময়: ১০:৫৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ৩৬

জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় ঈদকে সামনে রেখে নতুন আঙ্গিকে অলংকার জুয়েলার্স শো-রুম উদ্বোধন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাউনিয়া গালর্স স্কুল মোড় ব্যবসায়ি সমিতির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, বাজুস কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব ইদ্রীস আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মিষ্টি বিতরণ করা হয়। উপজেলা সদরের প্রাণকেন্দ্র কাউনিয়া থানা রোডে অবস্থিত অত্যাধুনিক ও বিশ্বস্ত অলংকার জুয়েলার্স শো-রুমের শুভযাত্রায় সবার প্রতি শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রনজিত চন্দ্র রায়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














