কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- সময়: ১০:৪২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮

জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির সভা গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামীলীগ কাউনিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ও শহীদ বাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম,হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান, প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রভাষক সারওয়ার আলম মুকুল, প্রমূখ।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বলেন, সরকার নতুন ভূমি আইন করছে কাগজ যার জমি তার কেউ জোর করে দখল করতে চাইলে তার জেল ও জরিমানা দুটোই হবে। এছাড়াও ড্রেজার মেশিন বসিয়ে কেউ নিজের জমি থেকে বালু উত্তোলন করতে চাইলেও পারবে না। নিজের জমির বালু উত্তোলন করতে হলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করে অনুমতি নিতে হবে। বলে জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














