৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটি ও স্বাধীনতা দিবসের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৪৩
কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটি ও স্বাধীনতা দিবসের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

জে এইচ সোহাগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহসভাপতি জুলহাস হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অসাধু ব্যবসায়ি ও মজুদদারসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ি ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এরপর মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটি ও স্বাধীনতা দিবসের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সময়: ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটি ও স্বাধীনতা দিবসের  প্রস্তুতি সভা অনুষ্ঠিত জে এইচ সোহাগ কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, সহসভাপতি জুলহাস হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বৃদ্ধি, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, অসাধু ব্যবসায়ি ও মজুদদারসহ বিভিন্ন সমস্যার নানাদিক বক্তব্যে উঠে আসে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ি ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে। উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে রেজুলেশন করা হবে। পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এরপর মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।  

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.