কাউনিয়ায় আজিজন নেছা স্মৃতি মেধাবী পুরস্কার বিতরণ
- সময়: ১১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৫৮

কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের আজিজন নেছা স্মৃতি মেধাবী পুরস্কারে পুরস্কৃত করেছে শহীদ মোফাজ্জল হোসেন এর পুত্রবধূ “হালছেড়ো না বন্ধু” ফেসবুক পেইজের স্বত্বাধিকার মিডিয়া ব্যক্তিত্ব চন্দা মাহজাবীন।
রবিবার উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ মোফাজ্জল হোসেন এর পুত্রবধূ, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মোসাব্বের হোসেন এর সহধর্মিণী ও “হালছেড়ো না বন্ধু” ফেসবুক পেইজের স্বত্বাধিকার মিডিয়া ব্যক্তিত্ব চন্দা মাহজাবীন, মোসাব্বের হোসেন, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, মোফাজ্জল হোসেন সরকারি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আজিজ সরকার, ডাঃ পরেশ সরকার, কাউনিয়া কলেজের প্রভাষক আসাদুজ্জামান শামীম, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান প্রমুখ।
শেষে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থীর হাতে আজিজন নেছা স্মৃতি মেধাবী পুরস্কার বিতরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














