কাউনিয়ায় আনসার ভিডিপি’র সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- সময়: ০৬:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৯১

জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আনসার-ভিডিপি দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপহারসামগ্রী গ্রহণ করেন বাহিনীর ভাতাভোগী ৪৫ জন সদস্য।
উপহারের প্যাকেটে ছিল—১ কেজি পোলাও চাল, ২ প্যাকেট সাধারণ সেমাই, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ৩০০ গ্রাম নুডুলস, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল এবং বাহিনীর লোগো সংবলিত একটি শপিং ব্যাগ।
এ সময় উপস্থিত ছিলেন, কাউনিয়া উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ফেরদৌসি আখতার উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ তাহেরা সিদ্দিকা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীবৃন্দ।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা মোছা: ফেরদৌসি আখতার বলেন “মহাপরিচালক স্যারের এমন উদ্যোগে আমরা কৃতজ্ঞ। এটি আমাদের সদস্যদের মনোবল ও কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।”
উপহার পেয়ে উপস্থিত সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।
জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
তাং-০৩/০৬/২৫ইং
মোবাইল নং -০১৭৩২৯৩১৮২৩
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














