কাউনিয়ায় আশ্রায়ন প্রকেল্পর বাড়ী পাওয়া পরিবারদের পরির্দশন করলেন উপজেলা প্রশাসন
- সময়: ১২:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৫৮

জে এইচ সোহাগ,কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :
উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হকের নেতৃত্বে আশ্রায়ন প্রকল্পের বাড়ি পাওয়া পরিবারের মানুষদের পরিদর্শন করেন।
আজ (১৫ ই অক্টোবর রবিবার) দুপুরে এই পরিদর্শন হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি ভুমি কমিশনার মনোনীতা দাস, ইউপি চেয়ারম্যান মো: আনছার আলী, কৃষি কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীন, মৎস্য কর্মকর্তা মোছা: ফারজানা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, পি আই ও মো: আহসান হাবিব, আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা: ফেরদৌসী আক্তার প্রমুখ। পরিদর্শন কালে উপকারভোগীরা বলেন, আমরা জমি পেয়েছি ঘর পেয়েছি একটি বাড়ীর মালিক হয়েছি এখন স্ত্রী সন্তানদেরকে নিয়ে শান্তিতে বসবাস করছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি । এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তার জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিদুল হক সেখানকার পরিবারের মানুষদেরকে বলেন শুধু জমি ঘর পেলেই হবে না পাশাপাশি সবজির বাগান হাঁস-মুরগি পালন গরু ছাগল পালন করে নিজেদের চাহিদা মেটাতে হবে। এবং এখান কার পরিবেশ ভাল রাখতে হব। এই সব বাড়ী ঘর সুরক্ষার দায়িত্ব আপনাদের। পাশা পাশি আমরা যতটুকু পারবো সহযোগিতা করব।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














