কাউনিয়ায় ইউনিয়ন সহকারী ভূমি অফিসারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে সাংবাদিক সম্মেল
- সময়: ০৪:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ৮০

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি অফিসারের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারী করে দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী আশরাফুল ইসলামের পরিবার।
শনিবার (দুপুর ১২ টায়) জিন্নাহ চম্পা অডিটোরিয়াম হল রুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত আনছার আলীর ভুক্তভোগী পরিবারের সদস্য( পক্ষে) রাসনা বেগম বলেন, বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীও জেএল নং-৩০, আর.এস ২১, খতিয়ান নং ২০,৪৫০, নামজারি ৬৫২, দাগ নং ১৭১৪,১৭১২,১৭১১ ও ১৭১৪,১৭১২,১৭১১ এর ১ একর ২১ শতাংশ এবং আরএস খতিয়ান নং ২১ নামজারি ৭৮৭, দাগ নং ১৭৪২ জমির পরিমান ২৪ শতাংশ। মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালী নামজারী করে নেন। সেই নামজারী বাতিলের জন্য গত ৮ মার্চ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমির দপ্তরে একটি আবেদন করি। ১০ মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভুমি এর দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভুমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
রাসনা বেগম বলেন, প্রতিবেন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান আমাদের নিকট ৫০ হাজার হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা নিয়েছে বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারী বাতিলের কোন প্রতিবেদন দেয়নি।
সহকারী ভুমি কর্মকর্তা মিজানুর রহমান এর এমন আচরণের হাত থেকে রক্ষা পাবার জন্য গত ২০ অক্টোবর তারিখে জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আনিছা বেগম, আম্বিয়া বেগম প্রমূখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














