কাউনিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত
- সময়: ১১:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৫১

কাউনিয়া রংপুর প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। কর্মসূচিতে ছিলো- চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত শেষে একটি বর্ন্যাঢ র্যলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে
উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিলের সঞ্চালনায়
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন , এসময় উপস্থিত ছিলেন প্রোকৌশলী অফিসার আসাদুজ্জামান জেমস, সমাজ সেবা অফিসার সামিউল হক,প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবিব আনছার ভিডিপি অফিসার ফেরদৌসি আক্তার খাদ্য অফিসার সোহেল আহম্মেদ প্রমূখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














