৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ মহিলা সহ আহত -৪ গ্রেফতার ১ জন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৪৯
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ মহিলা সহ আহত -৪ গ্রেফতার ১ জন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ কারণে মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা টি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গদাই গ্রামে।

মামলা সূত্রে জানাগেছে উপজেলার গদাই গ্রামের বাসিন্দা ভোলা রাম বর্ম্মনের পুত্র রাজেন চন্দ্রের ভোগদখলীয় জমি একই গ্রামের পশুরাম চন্দ্রের পুত্র পরেশ চন্দ্র (৪০) গং বেদখল করার জন্য গদাই গ্রামের তফসিল ভূক্ত মৌজা গদাই জেএল-২৩ এস এ খতিয়ান নং০৪ দাগনং ১২০৬,১২০৭ আরএস খতিয়ান ১৪৩ দাগনং ৭৬৬ জমির পরিমান ০২ শতক বেদখল করতে গেলে রাজেন চন্দ্র ও পরিবারের লোকজন সেখানে গিয়ে বাঁধা দিলে প্রতিপক্ষরা দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহ হামলা চালায় এতে ছোট ভাই ধরনীর স্ত্রী শ্যামলী রানী(৪০)সুবল চন্দ্র (৫৫)ও তার স্ত্রী শেফালী রানী (৩৫) ছেলের স্ত্রী সাগরী রানী (৩০) গুরুত্বর আহত হয়। ঘটনার সময় মহিলাদের শ্লীলতাহানি সহ গলার সোনার চেইন,কানের দুল ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ও এলাকা বাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়ে গিয়ে ভর্তি করেন।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন এঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে মামলা নং ১১ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নিজপাড়া গ্রামের বাসিন্দা নীতিশ চন্দ্রের পুত্র খগেন চন্দ্র বর্ম্মন (৫০) কে গালস স্কুল মোড় থেকে শুক্রবার রাত সাড় বারোটার দিকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতার অভিযান অব্যাহত রয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ মহিলা সহ আহত -৪ গ্রেফতার ১ জন

সময়: ১২:১৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ মহিলা সহ আহত -৪ গ্রেফতার ১ জনকাউনিয়া (রংপুর)প্রতিনিধি কাউনিয়ায় জমি নিয়ে বিরোধ কারণে মহিলা সহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এঘটনায় জড়িত একজন কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা টি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার গদাই গ্রামে। মামলা সূত্রে জানাগেছে উপজেলার গদাই গ্রামের বাসিন্দা ভোলা রাম বর্ম্মনের পুত্র রাজেন চন্দ্রের ভোগদখলীয় জমি একই গ্রামের পশুরাম চন্দ্রের পুত্র পরেশ চন্দ্র (৪০) গং বেদখল করার জন্য গদাই গ্রামের তফসিল ভূক্ত মৌজা গদাই জেএল-২৩ এস এ খতিয়ান নং০৪ দাগনং ১২০৬,১২০৭ আরএস খতিয়ান ১৪৩ দাগনং ৭৬৬ জমির পরিমান ০২ শতক বেদখল করতে গেলে রাজেন চন্দ্র ও পরিবারের লোকজন সেখানে গিয়ে বাঁধা দিলে প্রতিপক্ষরা দলবল নিয়ে দেশীয় অস্ত্র সহ হামলা চালায় এতে ছোট ভাই ধরনীর স্ত্রী শ্যামলী রানী(৪০)সুবল চন্দ্র (৫৫)ও তার স্ত্রী শেফালী রানী (৩৫) ছেলের স্ত্রী সাগরী রানী (৩০) গুরুত্বর আহত হয়। ঘটনার সময় মহিলাদের শ্লীলতাহানি সহ গলার সোনার চেইন,কানের দুল ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ও এলাকা বাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়ে গিয়ে ভর্তি করেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান বলেন এঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে মামলা নং ১১ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত নিজপাড়া গ্রামের বাসিন্দা নীতিশ চন্দ্রের পুত্র খগেন চন্দ্র বর্ম্মন (৫০) কে গালস স্কুল মোড় থেকে শুক্রবার রাত সাড় বারোটার দিকে গ্রেফতার করা হয়েছে। গ্রফতার অভিযান অব্যাহত রয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.