৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ  প্রদর্শনী মেলা ২০২৫ ইং অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৪২

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ শ্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই মেলা আয়োজন করেছে। এ উপলক্ষে মেলাস্থল থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এসে ফিতা কেটে ও শান্তির পায়রা উড্ডয়নের মাধ্যমে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডা. সুজয় সাহা, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার এসআই গোপাল চন্দ্র, ডা. ফেরদৌস হাসান জনি প্রমূখ। খামার স্থাপনে উৎসাহ যোগাতে প্রদর্শনী মেলাতে অংশ নেওয়া ৩০টি ষ্টলে দেশীয় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর-পাখিসহ পশু পালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ও ঔষধপত্র প্রদর্শিত হয়। অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল গুলো ঘুরে দেখেন। পরে প্রদর্শনীর সেরা স্টল/খামারীকে পুরস্কার দেওয়া হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ  প্রদর্শনী মেলা ২০২৫ ইং অনুষ্ঠিত

সময়: ০৫:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
জে এইচ সোহাগ কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুরের কাউনিয়ায় ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ শ্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই মেলা আয়োজন করেছে। এ উপলক্ষে মেলাস্থল থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এসে ফিতা কেটে ও শান্তির পায়রা উড্ডয়নের মাধ্যমে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প:প: অফিসার ডা. সুজয় সাহা, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার এসআই গোপাল চন্দ্র, ডা. ফেরদৌস হাসান জনি প্রমূখ। খামার স্থাপনে উৎসাহ যোগাতে প্রদর্শনী মেলাতে অংশ নেওয়া ৩০টি ষ্টলে দেশীয় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর-পাখিসহ পশু পালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ও ঔষধপত্র প্রদর্শিত হয়। অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল গুলো ঘুরে দেখেন। পরে প্রদর্শনীর সেরা স্টল/খামারীকে পুরস্কার দেওয়া হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.