কাউনিয়ায় জাতীয় শিশু দিবসে নানা আয়োজন
- সময়: ১১:১৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ৫১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
নানা আয়োজনে রংপুরের কাউনিয়ায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৭ মার্চ) দিনব্যাপি কর্মসুচিতে ছিলো- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগিতা, বিশেষ দোয়া-মুনাজাত ও প্রার্থনা, উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়। প্রভাষক আব্দুল জলিলের সঞ্চালনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : মুহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া,, ওসি মাহাফুজার রহমান, ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম কৃষি অফিসার সাহানাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়ামিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলি কর্মকর্তা আসাদুজ্জামান জেমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, সমাজসেবা কর্মকর্তা ছামিউল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














