কাউনিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
- সময়: ০১:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৪৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যা লি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় পদকপ্রাপ্ত সমবায়ী রেনুবালা, বালাপাড়া বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, কাউনিয়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হুমায়ুন কবীর তারা, মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বালাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভোলারাম দাস প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সফল সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














