৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৪
কাউনিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে আমজাদ হোসেন (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রেস রিলিজে জানাযায়, নিহত আমজাদ হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোঠা গ্রামের মৃত নবী হোসেন ও মৃত আছিমন নেছার ছেলে। তিনি সেদিন সকালে লালমনিরহাটের বড়বাড়ি হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে অন্য গরু ব্যবসায়ীদের সঙ্গে একটি নসিমনে করে রংপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে আসা একটি নসিমন দ্রুতগতিতে রংপুরমুখী যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসলে মহাসড়কের ভূতছাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে গিয়ে আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই হবিবার রহমান (৬০) বাদী হয়ে অজ্ঞাতনামা ট্রাক ও নসিমন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা (নং-০৫, তারিখ: ১০/০৯/২০২৫, ধারা: সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫) রুজু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার কারণে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সময়: ০৭:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
কাউনিয়ায় ট্রাক-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল গরু ব্যবসায়ীরজে এইচ সোহাগ কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও নসিমনের সংঘর্ষে আমজাদ হোসেন (৫৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রেস রিলিজে জানাযায়, নিহত আমজাদ হোসেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকোঠা গ্রামের মৃত নবী হোসেন ও মৃত আছিমন নেছার ছেলে। তিনি সেদিন সকালে লালমনিরহাটের বড়বাড়ি হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে অন্য গরু ব্যবসায়ীদের সঙ্গে একটি নসিমনে করে রংপুর ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে আসা একটি নসিমন দ্রুতগতিতে রংপুরমুখী যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসলে মহাসড়কের ভূতছাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি উল্টে গিয়ে আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই হবিবার রহমান (৬০) বাদী হয়ে অজ্ঞাতনামা ট্রাক ও নসিমন চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে থানায় মামলা (নং-০৫, তারিখ: ১০/০৯/২০২৫, ধারা: সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫) রুজু হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.