৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • / ৬৫
কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষ

জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া হু হু করে বাড়ছে তিস্তার পানি। ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়ে আসা এই পানিতে রংপুরের কাউনিয়া উপজেলার কয়েকটি এলাকায় পানি ঢুকে পরছে। এদিকে কাউনিয়া তিস্তা পয়েন্টে সকাল ৯ টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকাল ৯ টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সময়ের সাথে সাথে কমতে শুরু করেছে তিস্তার পানি, বিকেল ৩টার দিকে পানি বিপৎ সীমার ৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ইতিমধ্যেই তিস্তা নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির হয়েছে। কাউনিয়ার ঢুসমারার চড় প্লাবিত হয়েছে।

কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষ

বন্যার এই পূর্বাভাস পাওয়ার পর বুধবার থেকে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন তিস্তা নদীবেষ্টিত চর ও নিচু অঞ্চলের মানুষকে দ্রুত উঁচুস্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মসজিদ থেকেও চলছে মাইকিং। সেই সাথে বিভিন্ন বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে।

বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী বলেন, বালাপাড়া ইউনিয়নের কিছু অংশ প্লাবিত হয়েছে। আমরা সার্বক্ষনিক আছি। যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা গ্রহণ করছি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, কাউনিয়া পয়েন্টে সকাল ৯ টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে সময়ের সাথে সাথে পানি কমতেছে। ঢুস মাড়ার চড় এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে কৃষি জমিতে পানি উঠেছে। তবে এখনও বাড়ি ঘরে কোথাও পানি উঠেনি। কাউনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। সকল ধরণের প্রস্তুতি রয়েছে।

তিনি আরো জানান, আমরা ইতোমধ্যে চরের মানুষকে বুধবার থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছি। বন্যায় যেন মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষ

সময়: ১২:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষজে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া হু হু করে বাড়ছে তিস্তার পানি। ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়ে আসা এই পানিতে রংপুরের কাউনিয়া উপজেলার কয়েকটি এলাকায় পানি ঢুকে পরছে। এদিকে কাউনিয়া তিস্তা পয়েন্টে সকাল ৯ টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকাল ৯ টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সময়ের সাথে সাথে কমতে শুরু করেছে তিস্তার পানি, বিকেল ৩টার দিকে পানি বিপৎ সীমার ৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ইতিমধ্যেই তিস্তা নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির হয়েছে। কাউনিয়ার ঢুসমারার চড় প্লাবিত হয়েছে। কাউনিয়ায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে: বন্যার আতঙ্কে নদীর পাড়ের মানুষ বন্যার এই পূর্বাভাস পাওয়ার পর বুধবার থেকে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন তিস্তা নদীবেষ্টিত চর ও নিচু অঞ্চলের মানুষকে দ্রুত উঁচুস্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মসজিদ থেকেও চলছে মাইকিং। সেই সাথে বিভিন্ন বিদ্যালয় প্রস্তুত করা হয়েছে। বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনছার আলী বলেন, বালাপাড়া ইউনিয়নের কিছু অংশ প্লাবিত হয়েছে। আমরা সার্বক্ষনিক আছি। যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা গ্রহণ করছি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, কাউনিয়া পয়েন্টে সকাল ৯ টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে সময়ের সাথে সাথে পানি কমতেছে। ঢুস মাড়ার চড় এলাকা প্লাবিত হয়েছে। সেই সাথে কৃষি জমিতে পানি উঠেছে। তবে এখনও বাড়ি ঘরে কোথাও পানি উঠেনি। কাউনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। সকল ধরণের প্রস্তুতি রয়েছে। তিনি আরো জানান, আমরা ইতোমধ্যে চরের মানুষকে বুধবার থেকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করছি। বন্যায় যেন মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.