৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় প্রথম পরিবেশ বান্ধব রাস্তার কাজের উদ্বোধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৬
কাউনিয়ায় প্রথম পরিবেশ বান্ধব রাস্তার কাজের উদ্বোধন

জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের গ্রামীণ সড়কটি পরিবেশবান্ধব ও নান্দনিক ভাবে পুনঃনির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগ। যেখানে ইটের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সিমেন্ট, নুড়ি পাথর ও বালির মিশ্রণে তৈরি ইউনি ব্লকের ইট।

শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের ভ্যেলুপাড়া বাজার থেকে শাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা পর্যন্ত প্রায় ৩৩০ মিটার রাস্তায় এই ইউনি ব্লকের ইটের মাধ্যমে পূর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেসার্স আব্দুল মালেক এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আসাদুজ্জামান বাবলু, ইউপি সদস্য মোহাম্মদ রুস্তম আলী, দৈনিক কালবেলা ও বাহান্নোর প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম,সাংবাদিক আসলাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রংপুর জেলার কাউনিয়া উপজেলার এলজিইডি বিভাগের তথ্য সূত্রে জানা যায় প্রায় ২১ লক্ষ টাকা ব্যয়ে ৩৩০ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন রাস্তাটি ভেলুপাড়া হতে সাদ্বি মাদ্রাসার পাড় পর্যন্ত বাস্তবায়নের কাজ করছে আব্দুল মালেক এন্টারপ্রাইজ। সিমেন্ট, বালু আর নুরি পাথরে একেকটি ইউনিব্লকের চাপ ধারণক্ষমতা ইটের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছেন তারা।

কাউনিয়া উপজেলা প্রকৌশল আসাদুজ্জামান জেমী জানান, মূলত ব্রীকের ব্যবহার কমাতে ও পরিবেশ বান্ধব করতেই ইউনিব্লকের রাস্তা করা হচ্ছে।
আর আমাদের উপজেলাতে এটি প্রথম ইউনিব্লকের রাস্তা যেটাকে আমরা পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছি।

এটি বাস্তবায়িত হলে ধীরে ধীরে আমরা অন্যান্য গ্রামীণ রাস্তা গুলোকে ইউনিব্লকে করতে পারবো। ইউনিব্লকের রাস্তাগুলো দৃষ্টিনন্দন ও মজবুত এবং রাস্তারগুলোর স্থায়িত্বও বেশী পানিতে ডুবে গেলেও এই রাস্তার কোনো ক্ষতি হয় না।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় প্রথম পরিবেশ বান্ধব রাস্তার কাজের উদ্বোধন

সময়: ০৩:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
কাউনিয়ায় প্রথম পরিবেশ বান্ধব রাস্তার কাজের উদ্বোধনজে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের গ্রামীণ সড়কটি পরিবেশবান্ধব ও নান্দনিক ভাবে পুনঃনির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগ। যেখানে ইটের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সিমেন্ট, নুড়ি পাথর ও বালির মিশ্রণে তৈরি ইউনি ব্লকের ইট। শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের ভ্যেলুপাড়া বাজার থেকে শাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা পর্যন্ত প্রায় ৩৩০ মিটার রাস্তায় এই ইউনি ব্লকের ইটের মাধ্যমে পূর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেসার্স আব্দুল মালেক এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আসাদুজ্জামান বাবলু, ইউপি সদস্য মোহাম্মদ রুস্তম আলী, দৈনিক কালবেলা ও বাহান্নোর প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম,সাংবাদিক আসলাম খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রংপুর জেলার কাউনিয়া উপজেলার এলজিইডি বিভাগের তথ্য সূত্রে জানা যায় প্রায় ২১ লক্ষ টাকা ব্যয়ে ৩৩০ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন রাস্তাটি ভেলুপাড়া হতে সাদ্বি মাদ্রাসার পাড় পর্যন্ত বাস্তবায়নের কাজ করছে আব্দুল মালেক এন্টারপ্রাইজ। সিমেন্ট, বালু আর নুরি পাথরে একেকটি ইউনিব্লকের চাপ ধারণক্ষমতা ইটের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছেন তারা। কাউনিয়া উপজেলা প্রকৌশল আসাদুজ্জামান জেমী জানান, মূলত ব্রীকের ব্যবহার কমাতে ও পরিবেশ বান্ধব করতেই ইউনিব্লকের রাস্তা করা হচ্ছে। আর আমাদের উপজেলাতে এটি প্রথম ইউনিব্লকের রাস্তা যেটাকে আমরা পাইলট প্রকল্প হিসেবে হাতে নিয়েছি। এটি বাস্তবায়িত হলে ধীরে ধীরে আমরা অন্যান্য গ্রামীণ রাস্তা গুলোকে ইউনিব্লকে করতে পারবো। ইউনিব্লকের রাস্তাগুলো দৃষ্টিনন্দন ও মজবুত এবং রাস্তারগুলোর স্থায়িত্বও বেশী পানিতে ডুবে গেলেও এই রাস্তার কোনো ক্ষতি হয় না।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.