কাউনিয়ায় বাবা মোবাইল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা
- সময়: ০১:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ২১৮

জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে গলায় লুঙ্গি পেঁচিয়ে জিহাদ হোসেন(১৫) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামে ঘটনা টি ঘটেছে।রবিবার ভোরে তার নিজ ঘরেড় ধরনার সাথে লুঙ্গি পেছিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের বাসিন্দা মোঃ দুলু মিয়ার স্কুল পড়ুয়া ছেলে জিহাদ হোসেন (১৫) পিতার কাছে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করে। কিন্তু ছেলের পড়া লেখা নষ্ট হবে এ ভয়ে দিনমজুর পিতা ছেলে কে স্মাট মোবাইল ফোন কিনে দিতে অস্বীকৃতি জানায়। একারণে পুত্র জিহাদ হোসেন মনের দুঃখে ও ক্ষোভে রবিবার ভোরে বাড়ির লোকজনের অগোচরে শয়ন ঘরের ধর্ণার সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে কাউনিয়া উপজেলার হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের সম্মতিতে লাশ দাফনের অনুমোতি পেয়েছে । এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














