কাউনিয়ায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- সময়: ০২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৯

জে এইচ সোহাগ,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। শনিবার (২সেপ্টেম্বর) বিকেলে কাউনিয়া উপজেলা বিএনপি’র আয়োজনে র্যালী আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাউনিয়া মোফাজ্জল হোঃ সরকারি মডেল উচ্চ বিদ্যলয় মাঠে আলোচলনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু।
এসময় আরো বক্তব্য রাখেন শহিদবাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ মন্ডল, কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুল হামিদ বি এস সি, সারাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনছার আলী সহ উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি এ্যাডভোকেট মোজাহারুল ইসলাম বাবলু বলেন, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত পরিশ্রম করে কাজ করছেন। দেশে বিএনপিকে আজ একটি সুসংগঠিত সংগঠন হিসেবে তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাই আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও এককভাবে বিচার করে তাকে সাজা দিচ্ছে। কিন্তু এতে আওয়ামী লীগের শেষ রক্ষা হবে না।
এসময় বক্তরা আরো বলেন, এই সরকারের অধীনে আমরা আর কোন নিশি রাতের নির্বাচন দেখতে চাই না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোল সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা শেখ হাসিনা সরকারের হামলা মামলা জেল জুলুমকে ভয় পাইনা। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নিরদলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে ভয় পায়।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা কেক কেটে দলের ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দলের হাই কমান্ডের নির্দেশ অনুসারে যে কোন কর্মসূচি বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














