কাউনিয়ায় ব্লাস্টের আয়োজনে আইন সহয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
- সময়: ০১:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ৬১

জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাষ্ট( ব্লাস্ট) এর আয়োজনে সহনশীলতা ধর্মীয় স্বাধীনতা ও আইন সহয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা বেগমের সভাপতিত্বে ধমীয় স্বাধীনতা ও আইন সহয়তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর ইউনিট ব্লাস্ট সমন্বয়কারী দিলরুবা রহমান, সিনিয়র প্রজেক্ট অফিসার ইরফানুল বারী সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কাউনিয়া উপজেলা সভাপতি পরেশ চক্রবর্তী, প্যারালিগ্যাল ভারতী রানী। উক্ত আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, খ্রিস্টীয় ধর্মের অনুসারী, মসজিদের ইমাম, ভলান্টিয়ার সহ ২৩ জন উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














