কাউনিয়ায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত
- সময়: ০৯:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৭৩

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের কাউনিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সৃত্মিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক,সহকারি কমিশনার ভুমি মোঃ লোকমান হোসেন, কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন,স্বাস্ব ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ ফেরদৌসী আকতার, তথ্য সেবা কর্মকর্তা আকতার জাহান। কাউনিয়া পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ, ওসি তদন্ত গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমান্ডার মো: মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। উপজেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম প্রমূখ। রিপোটার্স ইউনিটির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান,সিনিয়র সহ সভাপতি সোহাগ, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নিতাই রায়। এছাড়াও কাউনিয়া কলেজ, কাউনিয়া মহিলা কলেজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯ টায় কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ,আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক। বীর মুক্তিযোদ্ধাগনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














