কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
- সময়: ১২:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ৩৯

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
কাউনিয়ার সেনাবাহিনীর একজন উর্দ্ধতন কর্মকর্তার নিজস্ব তহবিল থেকে অসহায় দরিদ্র, এতিম খানার শিশু,মটরশ্রমিক,হোটেল শ্রমিক,কুলি,মজুর,প্রতিবন্ধি,রিকশা চালক, ভ্যান চালক,হরিজন শীতার্ত মানুষের মাঝে (মঙ্গলবার) দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, এসময় উপস্থিত ছিলেন। সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক মোঃ সারওয়ার আলম মুকুল,প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা মৎস্য অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি,উপজেলা সমাজ সেবা অফিসার সামিউল আলম, আনসার ও ভিডিপি অফিসার ফেরদৌসী আকতার, খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ,কাউনিয়া বালাপাড়া বনিক সময় সমিতির সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, শরিফুল ইসলাম, জহির রায়হান, মিজানুর রহমান, ,জুলহাস হোসেন সোহাগ,জসিম সরকার সাইফুল ইসলাম নিতাই রায় আসলাম হোসেন প্রমূখ।
দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে বেজায় খুশী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














