নোটিশ :
কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
জনসংযোগ ডেস্ক
- সময়: ১১:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ২৫

নিজস্ প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় অসহায় দুঃস্থ ও নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা। শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেকেন্দার বিএসসির সৌজন্যে রবিবার (১২ জানুয়ারি) সকালে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষর মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় সময় উপস্থিত ছিলেন- শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল, সিনিয়র সহ সভাপতি সেকেন্দার বি এস সি, সাধারন সম্পাদক ও সাবেক চেয়াম্যান আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ বাজু মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হামিদ, ফারুক আহম্মেদ,আজিজুল ইসলাম,নাজির আহম্মেদ বাবু সহ স্থানিয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















