৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় সর্বজনীন পেনশন ‘স্কিম” বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৯৪
কাউনিয়ায় সর্বজনীন পেনশন 'স্কিম" বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা

জে এইচ সোহাগ,কাউনিয়া রংপুর প্রতিনিধি :

সর্বজনীন পেনশন স্কিম সফল ভাবে বাস্তবায়ন সম্পর্কিত বিশেষ সভা করেছে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন । সোমবার (২৮ আগষ্ট) বিকেল তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সাদিকা তুল তাহেরিন, প্রাণীসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন প্রমূখ।

পেনশন স্কীমের আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোন একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অবহিতকরণ সভা করা হবে। মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে।

সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতা, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি ছাড়াও গণমাধ্যমকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় সর্বজনীন পেনশন ‘স্কিম” বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা

সময়: ১২:১৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
কাউনিয়ায় সর্বজনীন পেনশন 'স্কিম" বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভাজে এইচ সোহাগ,কাউনিয়া রংপুর প্রতিনিধি : সর্বজনীন পেনশন স্কিম সফল ভাবে বাস্তবায়ন সম্পর্কিত বিশেষ সভা করেছে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন । সোমবার (২৮ আগষ্ট) বিকেল তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সাদিকা তুল তাহেরিন, প্রাণীসম্পদ কর্মকর্তা সিঞ্চিতা রহমান, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রোগ্রামার মৃত্যুঞ্জয় সেন প্রমূখ। পেনশন স্কীমের আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোন একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে অবহিতকরণ সভা করা হবে। মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যাপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতা, ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি ছাড়াও গণমাধ্যমকর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.