৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় হার্ডওয়্যারের আগুন, তুলা পুড়ে ছাই

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • / ৪৭
কাউনিয়ায় হার্ডওয়্যারের আগুন, তুলা পুড়ে ছাই

মোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুইটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।শুক্রবার (১৭ নভেম্বর ) বিকেলে টেপা মধুপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যার আগে হঠাৎ করে মধুপুর বাজারের মা হার্ডওয়্যার এর পাশের একটি গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সমাদের তুলার মালামালের গোডাউন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

টেপা মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউনিয়ায় হার্ডওয়্যারের আগুন, তুলা পুড়ে ছাই

সময়: ০৩:০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
কাউনিয়ায় হার্ডওয়্যারের আগুন, তুলা পুড়ে ছাই

মোঃ জাকিরুল ইসলাম, কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুইটি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।শুক্রবার (১৭ নভেম্বর ) বিকেলে টেপা মধুপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শুক্রবার সন্ধ্যার আগে হঠাৎ করে মধুপুর বাজারের মা হার্ডওয়্যার এর পাশের একটি গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সমাদের তুলার মালামালের গোডাউন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টেপা মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ অগ্নিকান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামসুল হক জানান খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.