কাউনিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৪:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ২৭৯

জে এইচ সোহাগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের স্বনামধন্য বিদ্যাওপীঠ কাউনিয়া কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২২ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে কলেজ হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছর কাউনিয়া কলেজ থেকে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে ৫২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন কাউনিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি। সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- কলেজের উপাধ্যক্ষ একেএম জুনায়েদ হোসেন, সহকারী অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক সরকার আবু ফেরদৌস মো. মহসীন হীরা, কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলেফনুর, বিদায়ী শিক্ষার্থী ঝিনুক বিশ্বাস ও রোকন মিয়া, একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার শিফা প্রমূখ। আলোচনা শেষে দোয়া করা হয়। পরে কাউনিয়া কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















