নোটিশ :
কালকিনিতে আড়াই বছরের শিশু ওয়ালিদ নিখোঁজ
জনসংযোগ ডেস্ক
- সময়: ১০:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪

বিএম আজাহার উদ্দিন: কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর ফতেহপুর বাহাদুর এলাকা থেকে আড়াই (২.৫) বছরের শিশু ওয়ালিদ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার দিকে নিখোঁজ হয়েছে।
স্থানীয়দের ধারণা, বাড়ির পাশের খালের ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশু ওয়ালিদ নিখোঁজ হয়।
এ খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এনে সন্ধান চালানো হয়।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন বলেন, “শিশুটিকে পাওয়া না পর্যন্ত উদ্ধার কাজ চলমান থাকবে।”
নিখোঁজ ওয়ালিদের বাবার নাম জুয়েল বেপারী (৪২)। সন্তানের খোঁজে বাবা-মাসহ স্বজনরা এলাকাজুড়ে আহাজারি করছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














