নোটিশ :
কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
জনসংযোগ ডেস্ক
- সময়: ১২:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩৮

বিএম আজাহার উদ্দিন: কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার খাসের হাট এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৫শে আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩ এর ১৫ (১) ধারায় তাদের প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়। মোট ১ লাখ টাকা জরিমানা নগদ আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনায় কালকিনি থানার পুলিশ ও উপজেলার আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














