৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে প্রথম নারী ইউএনও টুম্পা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৪৩
কালীগঞ্জে প্রথম নারী ইউএনও টুম্পা

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের কালীগঞ্জে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা নামে একজন নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। এর আগে তিনি তালতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষায়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম , প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক মোখলেসুর রহমান টুকু, নয়া দিগন্তের লালমনির প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, ঢাকা পোস্টের নিয়াজ আহমেদ প্রমুখ।

নবাগত নির্বাহী কর্মকর্তার বক্তব্য সাংবাদিকদেরকে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফল্য প্রচারণা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করা সহ অপরাধ, অনিয়ম, দূর্নীতি দমনে সহযোগীতার আহবান জানান।

গত রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন সিফাত আনোয়ার টুম্পা। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা ঢাকা পোস্টকে বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী অথবা পুরুষ এটি আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই।

প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় জন্ম নেওয়া সিফাত আনোয়ার টুম্পা ঢাকাবিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কালীগঞ্জে প্রথম নারী ইউএনও টুম্পা

সময়: ০৪:৩২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
কালীগঞ্জে প্রথম নারী ইউএনও টুম্পামোঃ রয়িসুল সরকার রোমন স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের কালীগঞ্জে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা নামে একজন নারী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। এর আগে তিনি তালতলীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসংগতি ও সার্বিক বিষায়াদি তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগীতা করার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম , প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি, শেখ আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক মোখলেসুর রহমান টুকু, নয়া দিগন্তের লালমনির প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলু, ঢাকা পোস্টের নিয়াজ আহমেদ প্রমুখ। নবাগত নির্বাহী কর্মকর্তার বক্তব্য সাংবাদিকদেরকে অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাফল্য প্রচারণা এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করা সহ অপরাধ, অনিয়ম, দূর্নীতি দমনে সহযোগীতার আহবান জানান। গত রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন সিফাত আনোয়ার টুম্পা। কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্বগ্রহণ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার টুম্পা ঢাকা পোস্টকে বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি আনন্দিত। তবে নারী অথবা পুরুষ এটি আলাদা করে দেখার সুযোগ নেই। আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় জন্ম নেওয়া সিফাত আনোয়ার টুম্পা ঢাকাবিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ৩৪ তম বিসিএস এ প্রশাসন ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালকসহ বেশ কিছু জেলায় দ্বায়িত্ব পালন করেছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.