৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৫৬
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

লিটন আহম্মেদ

দিনাজপুর জেলা প্রতিনিধি | ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকাস)। আজ ২৯ জুলাই (মঙ্গলবার) সকালে বোচাগঞ্জ উপজেলা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিকাস-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। ব্যানারে লেখা ছিল – “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, “প্রাথমিক ভিত্তি পরীক্ষায় বৈষম্য কেন?”, “শিক্ষা উপদেষ্টা জবাব চাই”, “শিশু অধিকার আইনের বাস্তবায়ন চাই” – এসব স্লোগানে মুখর হয়ে ওঠে মানববন্ধনের পুরো পরিবেশ।

আয়োজকেরা জানান, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এখনও দেশের হাজার হাজার কিন্ডারগার্টেন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে করে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। তারা শিশু অধিকার ও সমঅধিকারের প্রশ্নে দ্রুত সরকারি সিদ্ধান্তের পরিবর্তন দাবি করেন।

অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা বলেন, দেশের শিক্ষার ভিত্তি সমতা ও ন্যায়ের উপর গড়ে উঠুক – সেটাই এই কর্মসূচির মূল দাবি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

সময়: ০১:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধনলিটন আহম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি | ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকাস)। আজ ২৯ জুলাই (মঙ্গলবার) সকালে বোচাগঞ্জ উপজেলা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাস-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। ব্যানারে লেখা ছিল – “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”, “প্রাথমিক ভিত্তি পরীক্ষায় বৈষম্য কেন?”, “শিক্ষা উপদেষ্টা জবাব চাই”, “শিশু অধিকার আইনের বাস্তবায়ন চাই” – এসব স্লোগানে মুখর হয়ে ওঠে মানববন্ধনের পুরো পরিবেশ। আয়োজকেরা জানান, সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এখনও দেশের হাজার হাজার কিন্ডারগার্টেন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে করে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। তারা শিশু অধিকার ও সমঅধিকারের প্রশ্নে দ্রুত সরকারি সিদ্ধান্তের পরিবর্তন দাবি করেন। অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা বলেন, দেশের শিক্ষার ভিত্তি সমতা ও ন্যায়ের উপর গড়ে উঠুক – সেটাই এই কর্মসূচির মূল দাবি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.