৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ৬৯
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকাসক্ত নাতির লাঠির আঘাতে এক দাদার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধের নাম আসকার আলী (৮০)। তিনি ওই গ্রামের মৃত মন্তু শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আসকার আলীর নাতি আলমগীর হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। কিছুদিন আগে সে বাড়িতে ফিরে আসে এবং নেশার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে শিকলে বেঁধে রাখতেন।

বুধবার সন্ধ্যায় শিকল পরানো নিয়ে দাদা ও নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। এতে আসকার আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম জানান, “বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও ডান চোখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাতি আলমগীর হোসেন পলাতক রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘাতক নাতির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যু

সময়: ১০:৪৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাতির লাঠির আঘাতে দাদার মৃত্যুকুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকাসক্ত নাতির লাঠির আঘাতে এক দাদার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধের নাম আসকার আলী (৮০)। তিনি ওই গ্রামের মৃত মন্তু শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আসকার আলীর নাতি আলমগীর হোসেন (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঢাকায় বাসের সহকারী হিসেবে কাজ করার সময় থেকেই সে মাদকে আসক্ত হয়ে পড়ে। কিছুদিন আগে সে বাড়িতে ফিরে আসে এবং নেশার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরিবারের সদস্যরা প্রায়ই তাকে শিকলে বেঁধে রাখতেন। বুধবার সন্ধ্যায় শিকল পরানো নিয়ে দাদা ও নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে দাদার মাথায় আঘাত করে। এতে আসকার আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আবু সায়েম জানান, “বৃদ্ধ আসকার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা ও ডান চোখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।” এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাতি আলমগীর হোসেন পলাতক রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘাতক নাতির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.