৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত (০২) আহত (০৩)

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৭৮
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত (০২) আহত (০৩)

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৩ জন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এছাড়াও আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব‍্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত (০২) আহত (০৩)

সময়: ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত (০২) আহত (০৩)কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৩ জন। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ব্যাটারি চালিত অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৫)। এছাড়াও আহতরা হলেন, আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। নিহত অটোরিকশা চালক পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রাম ট্রাক বঙ্গ সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক মারা যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব‍্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.