৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবক গ্রেপ্তার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৩৫
কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবক গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (২৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা।

রাজারহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম স্থানীয় জনগণের সহযোগিতায় জয়কুমার আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানের কাছ থেকে একাধিক বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণ যেভাবে সহযোগিতা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা বলেন, “এভাবেই যদি পুলিশ ও জনগণ একসাথে কাজ করে, তবে রাজারহাট হবে মাদকমুক্ত এলাকা।”

মাদকবিরোধী এই অভিযানে সহযোগিতার জন্য রাজারহাট থানা পুলিশ ছিনাই এলাকার সচেতন জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবক গ্রেপ্তার

সময়: ০৮:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবক গ্রেপ্তাররাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে স্কাফসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আনিসুর রহমান (২৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা। রাজারহাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম স্থানীয় জনগণের সহযোগিতায় জয়কুমার আবাসন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আনিসুর রহমানের কাছ থেকে একাধিক বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজারহাট থানার কর্তব্যরত পুলিশ সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণ যেভাবে সহযোগিতা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।” পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা বলেন, “এভাবেই যদি পুলিশ ও জনগণ একসাথে কাজ করে, তবে রাজারহাট হবে মাদকমুক্ত এলাকা।” মাদকবিরোধী এই অভিযানে সহযোগিতার জন্য রাজারহাট থানা পুলিশ ছিনাই এলাকার সচেতন জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.