কুড়িগ্রামে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা
- সময়: ০৮:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১১১

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। বর্ধিত সভাকে ঘিরে লাগানো ব্যানার,ফেস্টুন ছিড়ে ফেলার ঘটনা ঘটে। বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে জেলা পরিষদের হলরুমে পার্টির বর্ধিত সভা বর্জন করে রংপুর-কুড়িগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
নেতাকর্মী সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদকে আহবায়ক কমিটির গুরুত্বপুর্ন পদে না রেখে পকেট কমিটি তৈরী করা হয়েছে যা সামনে জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারন হয়ে দাড়াবে। মেজর সালাম ও মোস্তাফিজার রহমান কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে নিজেদের ইচ্ছেমত আহবায়ক কমিটি গঠন করেছে। এ কারনে জেলা পরিষদ মিলনায়তনে বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বর্ধিত সভা বর্জন করে এ বিক্ষোভ সমাবেশ করে পদবঞ্চিতরা।
পরে দুপুর ১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়। জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সদস্য সচিব মেজর আব্দুস ছালাম বলেন,এমপি পনির উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির সদস্য। তাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেটি বর্জন করে এ অনাকাংখিত ঘটনা ঘটান। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয় বলে জানান তিনি। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ পনির উদ্দিন আহমেদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ ফরিদ হোসেন বলেন,আমরা পুলিশি পাহারায় সড়কের যানযাট মুক্ত করে মানুষের যাতায়তের ব্যবস্থা করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














