কুবিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে ইফতার মাহফিল
- সময়: ০১:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৫২

আব্দুল্লাহ আল মামুন, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত ফেনী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি বেলাল হোসেন মামুন সঞ্চালনার উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবদুল মমিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
এ সময় প্রভাষক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সময়ে বসে আছি। এখানে আমরা সকল মানুষের জন্য দোয়া করব। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা এমন একটি মহৎ আয়োজন করেছে, যা প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও আমরা একে অপরের সহযোগিতায় পাশে থাকব।’
প্রভাষক আবদুল মমিন বলেন, ‘শুধু নির্দিষ্ট কয়েকটি অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংগঠনের সদস্যদের ক্যারিয়ার গঠনের দিকেও নজর দিতে হবে। সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে সংযোগ তৈরি করবে, আড্ডা দেবে, অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।’
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















