কুবিতে বিনামূল্যে ৪ শতাধিক কোরআন বিতরণ
- সময়: ১১:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৯৯

আব্দুল্লাহ আল মামুন, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে। এ সময় নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪ শতাধিক কোরআন বিতরণ করা হয়।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সদস্যরা জানান, আমরা এ বছর ৫০০টি কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। কুবির যেকোনো শিক্ষার্থী যারা কোরআন নিতে ইচ্ছুক, তাদের মধ্যে কোরআন বিতরণ করছি। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে আমাদের থেকে কোরআন নিতে পারবেন। যারা নিবন্ধন করেছেন, আমরা আগে তাদের কোরআন দিচ্ছি। পরবর্তীতে স্টক থাকলে নতুন করে ঘোষণা দিয়ে আবার কোরআন বিতরণ করা হবে।
দাওয়াহ সম্পাদক হাসান ইমাম ফরহাদ বলেন, আমরা কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করছি। কোরআনের জ্ঞান সবার জন্য উন্মুক্ত। মুসলিম ও অমুসলিম সবার মাঝেই আমরা কোরআন বিতরণ করছি, যাতে ইসলামফোবিয়া দূর হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















