৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৩৬
কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

কুবি প্রতিনিধি: ইউনুস সুজন

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪ সালের জুলাই–আগস্টে  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

 

 

উল্লেখ্য, জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন 

সময়: ০৭:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
কুবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুবি প্রতিনিধি: ইউনুস সুজন   কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪ সালের জুলাই–আগস্টে  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।   মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।     বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদেরকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।     উল্লেখ্য, জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.