৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৩২
কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব”এর উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ ৩০ জুন (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিরা উপস্থিত থেকে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন ধারণা ও প্রাসঙ্গিক আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যা নবীন শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কৌতূহল ও ভাবনাকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহাদাত হোসেন বলেন,
“কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব যেন কুমিল্লা অঞ্চলে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। পাশাপাশি তাদের কর্মকাণ্ড যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে। বিজ্ঞান ক্লাবের নবীন সদস্যদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সচল থাকতে বিজ্ঞানসম্মত নীতিমালা মেনে চলা প্রয়োজন।”

সাইন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন বিজ্ঞান জনপ্রিয়করণ, বিজ্ঞান কর্মশালা, প্রজেক্ট, বিজ্ঞান উৎসব পরিচালনা করে আসছে। তোমরা অনুজ যারা আছো, তোমরাই সাইন্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাইন্স ক্লাব একটি পরিবারের মতো, সেই পরিবারে অগ্রজ-অনুজ সবার দৃঢ় বন্ধন ও প্রচেষ্টার মাধ্যমে সাইন্স ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাক। সর্বোপরি সাইন্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

কর্মশালায় বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের জন্য নানা মজার ও আকর্ষণীয় আয়োজন, কেস স্টাডি এবং পুরস্কার বিতরণ করা হয়।কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব”এর উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ ৩০ জুন (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিরা উপস্থিত থেকে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন ধারণা ও প্রাসঙ্গিক আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যা নবীন শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কৌতূহল ও ভাবনাকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহাদাত হোসেন বলেন,
“কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব যেন কুমিল্লা অঞ্চলে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। পাশাপাশি তাদের কর্মকাণ্ড যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে। বিজ্ঞান ক্লাবের নবীন সদস্যদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সচল থাকতে বিজ্ঞানসম্মত নীতিমালা মেনে চলা প্রয়োজন।”

সাইন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন বিজ্ঞান জনপ্রিয়করণ, বিজ্ঞান কর্মশালা, প্রজেক্ট, বিজ্ঞান উৎসব পরিচালনা করে আসছে। তোমরা অনুজ যারা আছো, তোমরাই সাইন্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাইন্স ক্লাব একটি পরিবারের মতো, সেই পরিবারে অগ্রজ-অনুজ সবার দৃঢ় বন্ধন ও প্রচেষ্টার মাধ্যমে সাইন্স ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাক। সর্বোপরি সাইন্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

কর্মশালায় বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের জন্য নানা মজার ও আকর্ষণীয় আয়োজন, কেস স্টাডি এবং পুরস্কার বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা

সময়: ০৯:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালাকুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব”এর উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ৩০ জুন (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিরা উপস্থিত থেকে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন ধারণা ও প্রাসঙ্গিক আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যা নবীন শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কৌতূহল ও ভাবনাকে আরও সমৃদ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহাদাত হোসেন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব যেন কুমিল্লা অঞ্চলে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। পাশাপাশি তাদের কর্মকাণ্ড যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে। বিজ্ঞান ক্লাবের নবীন সদস্যদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।” ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সচল থাকতে বিজ্ঞানসম্মত নীতিমালা মেনে চলা প্রয়োজন।” সাইন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন বিজ্ঞান জনপ্রিয়করণ, বিজ্ঞান কর্মশালা, প্রজেক্ট, বিজ্ঞান উৎসব পরিচালনা করে আসছে। তোমরা অনুজ যারা আছো, তোমরাই সাইন্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাইন্স ক্লাব একটি পরিবারের মতো, সেই পরিবারে অগ্রজ-অনুজ সবার দৃঢ় বন্ধন ও প্রচেষ্টার মাধ্যমে সাইন্স ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাক। সর্বোপরি সাইন্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।” কর্মশালায় বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের জন্য নানা মজার ও আকর্ষণীয় আয়োজন, কেস স্টাডি এবং পুরস্কার বিতরণ করা হয়।কুবিতে সাইন্স ক্লাবের উদ্যোগে নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালা কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের সংগঠন “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব”এর উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও বিজ্ঞান কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ৩০ জুন (সোমবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিরা উপস্থিত থেকে বিজ্ঞানবিষয়ক বিভিন্ন ধারণা ও প্রাসঙ্গিক আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যা নবীন শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক কৌতূহল ও ভাবনাকে আরও সমৃদ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহাদাত হোসেন বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব যেন কুমিল্লা অঞ্চলে বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। পাশাপাশি তাদের কর্মকাণ্ড যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে, সে বিষয়েও দৃষ্টি রাখতে হবে। বিজ্ঞান ক্লাবের নবীন সদস্যদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।” ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “দৈনন্দিন জীবনে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত সুস্থ জীবনধারা বজায় রাখতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সচল থাকতে বিজ্ঞানসম্মত নীতিমালা মেনে চলা প্রয়োজন।” সাইন্স ক্লাবের সভাপতি জনি সরকার বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন বিজ্ঞান জনপ্রিয়করণ, বিজ্ঞান কর্মশালা, প্রজেক্ট, বিজ্ঞান উৎসব পরিচালনা করে আসছে। তোমরা অনুজ যারা আছো, তোমরাই সাইন্স ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। সাইন্স ক্লাব একটি পরিবারের মতো, সেই পরিবারে অগ্রজ-অনুজ সবার দৃঢ় বন্ধন ও প্রচেষ্টার মাধ্যমে সাইন্স ক্লাব আরও অনেক দূর এগিয়ে যাক। সর্বোপরি সাইন্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।” কর্মশালায় বিজ্ঞান বিষয়ে আগ্রহ ও উদ্দীপনা তৈরির লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের জন্য নানা মজার ও আকর্ষণীয় আয়োজন, কেস স্টাডি এবং পুরস্কার বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.