৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুবির এআইএস বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮
কুবির এআইএস বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুবি প্রতিনিধি: ইউনুস সুজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের ক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা এবং সহযোগী অধ্যাপক তারেক হোসাইন।

 

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এআইএস বিভাগের ১৫তম ও ১৯তম ব্যাচ। ২–২ গোল ড্র হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ।দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এআইএস বিভাগের ১৭তম ও ১৬তম ব্যাচ। ২–১ গোল ব্যবধানে টুর্নামেন্টের প্রথম জয় পায় ১৭তম ব্যাচ।

 

খেলার আয়োজন সম্পর্কে ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা বলেন, একাউন্টিং ক্লাব কো-অর্ডিনেশন কমিটি ২০২৫ কর্তৃক আমাদের স্পোর্টস উইন তত্বাবধানে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। আমি ক্লাবের স্পোর্টস উইন কে আন্তরিক ধন্যবাদ জানাই। একাউন্টিং ক্লাব সবসময়ই সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে আসছে, আর এই টুর্নামেন্টও তারই ধারাবাহিক অংশ।

 

প্রতি বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়। তবে এবছর একটু আগেই আয়োজনের মূল কারণ হলো—পূজার ছুটির পরপরই বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি ।

 

আমি আশা করি বিভাগের সকল শিক্ষার্থী খেলাটি উপভোগ করবে। পাশাপাশি, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আমার বিশ্বাস।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুবির এআইএস বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরু

সময়: ১০:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
কুবির এআইএস বিভাগে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট শুরুকুবি প্রতিনিধি: ইউনুস সুজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগের ক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা এবং সহযোগী অধ্যাপক তারেক হোসাইন।     উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এআইএস বিভাগের ১৫তম ও ১৯তম ব্যাচ। ২–২ গোল ড্র হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ।দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এআইএস বিভাগের ১৭তম ও ১৬তম ব্যাচ। ২–১ গোল ব্যবধানে টুর্নামেন্টের প্রথম জয় পায় ১৭তম ব্যাচ।   খেলার আয়োজন সম্পর্কে ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক শুভ ব্রত সাহা বলেন, একাউন্টিং ক্লাব কো-অর্ডিনেশন কমিটি ২০২৫ কর্তৃক আমাদের স্পোর্টস উইন তত্বাবধানে ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়। আমি ক্লাবের স্পোর্টস উইন কে আন্তরিক ধন্যবাদ জানাই। একাউন্টিং ক্লাব সবসময়ই সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে আসছে, আর এই টুর্নামেন্টও তারই ধারাবাহিক অংশ।   প্রতি বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়। তবে এবছর একটু আগেই আয়োজনের মূল কারণ হলো—পূজার ছুটির পরপরই বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সেই বিষয়টি মাথায় রেখে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি ।   আমি আশা করি বিভাগের সকল শিক্ষার্থী খেলাটি উপভোগ করবে। পাশাপাশি, এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আমার বিশ্বাস।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.