৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / ৪১
কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : আব্দুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে স্কুলের মাঠের দোলনায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসাইবা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টা ৪০ মিনিটে স্কুল চলাকালে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নুসাইবা আক্তার উপজেলা প্রকৌশল অফিসের কার্যসহকারি মো.শহীদুল ইসলামের মেয়ে।

 

সে ওই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পাশাকোট গ্রামে। সে তার বাবা মায়ের সাথে উপজেলা পরিষদ কোয়ার্টারে বসবাস করত। সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের পাশে আনসার ক্যাম্পের মিটার থেকে পাশে স্কুলের ভবনের একটি রুমে বিদ্যুতের তার নেওয়া হয়। ওই তারটি স্কুলের মাঠের পশ্চিম পাশে রাখা একটি দোলনার ওপর লিকেজ হয়ে ঝুঁলে ছিল। ওই তারে বিদ্যুৎতায়িত হয়ে নুসাইবা মারা যায়। এদিকে নুসাইবার মৃত্যুর খবর শুনে স্কুলের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা স্কুলে ছুটে আসেন। নুসাইবার মৃত্যুতে তার সহপাঠি ও স্কুলের শিক্ষক শিক্ষরা কান্নায় ভেঙে পড়েন ।

 

নুসাইবার বাসায় গিয়ে দেখা যায়, তার মরদেহ ধরে তার মা বাবা আত্মীয় স্বজন আর্তনাদ করছে। কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীরা জানায়, নুসাইবা স্কুলে এসে মাঠে রাখা দোলনায় খেলছিল। দোলনার ওপর দিয়ে যাওয়া স্কুলের পাশে আনসার ক্যাম্পের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে দোলনার ওপর ঝুলে ছিল। দোলনায় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, পরে শিক্ষকরা এসে তাকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক নুসাইবাকে মৃত ঘোষণা করে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, নুসাইবা অন্যান্য দিনের মত স্কুলে এসে দোলনায় খেলছিল, হঠাৎ সে গলায় শিকল বাধা অবস্থায় নিচে পড়ে ছিল, আমরা দ্রত এসে তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। তবে বিদ্যুপৃষ্ঠে নাকি গলায় শিকলে ফাঁস লেগে মারা গেছে তদন্ত করলে বের হবে।

আনসার ক্যাম্পের দায়িত্ব সদস্য বিপ্লব জানান, আনসার ক্যাম্প থেকে যে লাইনের কথা বলা হচ্ছে ওই তারে সংযোগ বিচ্ছিন্ন ছিল। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুলের সভাপতি নিগার সুলতানা বলেন, ছাত্রী মারা যাওয়ার কারণ জানা যায়নি। এটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সঠিক কারণ বের হবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নুসাইবা মারা যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু

সময়: ০২:২৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যুকুমিল্লা প্রতিনিধি : আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে স্কুলের মাঠের দোলনায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসাইবা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ১০ টা ৪০ মিনিটে স্কুল চলাকালে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নুসাইবা আক্তার উপজেলা প্রকৌশল অফিসের কার্যসহকারি মো.শহীদুল ইসলামের মেয়ে।   সে ওই স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পাশাকোট গ্রামে। সে তার বাবা মায়ের সাথে উপজেলা পরিষদ কোয়ার্টারে বসবাস করত। সরেজমিনে গিয়ে জানা যায়, স্কুলের পাশে আনসার ক্যাম্পের মিটার থেকে পাশে স্কুলের ভবনের একটি রুমে বিদ্যুতের তার নেওয়া হয়। ওই তারটি স্কুলের মাঠের পশ্চিম পাশে রাখা একটি দোলনার ওপর লিকেজ হয়ে ঝুঁলে ছিল। ওই তারে বিদ্যুৎতায়িত হয়ে নুসাইবা মারা যায়। এদিকে নুসাইবার মৃত্যুর খবর শুনে স্কুলের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা স্কুলে ছুটে আসেন। নুসাইবার মৃত্যুতে তার সহপাঠি ও স্কুলের শিক্ষক শিক্ষরা কান্নায় ভেঙে পড়েন ।   নুসাইবার বাসায় গিয়ে দেখা যায়, তার মরদেহ ধরে তার মা বাবা আত্মীয় স্বজন আর্তনাদ করছে। কুমিল্লায় স্কুল মাঠে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রীর মৃত্যু প্রত্যক্ষদর্শী ছাত্র-ছাত্রীরা জানায়, নুসাইবা স্কুলে এসে মাঠে রাখা দোলনায় খেলছিল। দোলনার ওপর দিয়ে যাওয়া স্কুলের পাশে আনসার ক্যাম্পের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে দোলনার ওপর ঝুলে ছিল। দোলনায় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, পরে শিক্ষকরা এসে তাকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক নুসাইবাকে মৃত ঘোষণা করে। স্কুলের প্রধান শিক্ষক মো. আল আমিন জানান, নুসাইবা অন্যান্য দিনের মত স্কুলে এসে দোলনায় খেলছিল, হঠাৎ সে গলায় শিকল বাধা অবস্থায় নিচে পড়ে ছিল, আমরা দ্রত এসে তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। তবে বিদ্যুপৃষ্ঠে নাকি গলায় শিকলে ফাঁস লেগে মারা গেছে তদন্ত করলে বের হবে। আনসার ক্যাম্পের দায়িত্ব সদস্য বিপ্লব জানান, আনসার ক্যাম্প থেকে যে লাইনের কথা বলা হচ্ছে ওই তারে সংযোগ বিচ্ছিন্ন ছিল। দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্কুলের সভাপতি নিগার সুলতানা বলেন, ছাত্রী মারা যাওয়ার কারণ জানা যায়নি। এটি তদন্ত করা হচ্ছে। তদন্ত সঠিক কারণ বের হবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নুসাইবা মারা যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.