৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় হরতালের প্রতিবাদে মাঠে থাকবে আওয়ামী লীগ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৬১

কুমিল্লা প্রতিনিধি :- কাজী নাফিস আব্দুল্লাহ

রবিবার সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কুমিল্লায় সকাল থেকে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। রবিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর ও বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

কমিল্লা মহানগর আওয়ামী লীগ সূত্র জানা গেছে, সকাল সাতটা থেকেই সাধারণ যান চলাচল শহরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান গ্রহণ করবেন। সকাল ৯ টা থেকে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশের নেতৃত্ব দিবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রুহুল আমিন জানান, উত্তর জেলা আওয়ামী লীগের অধীনস্থ প্রতিটি উপজেলা ও থানায় নির্দেশনা পাঠানো হয়েছে। সকাল থেকেই প্রতিটি এলাকায় শান্তি সমাবেশের কর্মসূচি থাকবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার জানান, সকালবেলা থেকেই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থাকবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সমাবেশ ও কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে। বিভিন্ন উপজেলাতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করবে।

গতকাল শনিবার রাজধানী ঢাকায় সমাবেশে হামলার প্রতিবাদে রবিবার সকাল সন্ধ্যা হরতালায় ডাক দিয়েছে বিএনপি। তবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখতে অনুরোধ জানিয়ে শান্তি সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুমিল্লায় হরতালের প্রতিবাদে মাঠে থাকবে আওয়ামী লীগ

সময়: ০৫:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

কুমিল্লা প্রতিনিধি :- কাজী নাফিস আব্দুল্লাহ

রবিবার সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কুমিল্লায় সকাল থেকে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। রবিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর ও বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। কমিল্লা মহানগর আওয়ামী লীগ সূত্র জানা গেছে, সকাল সাতটা থেকেই সাধারণ যান চলাচল শহরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয় সেজন্য মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান গ্রহণ করবেন। সকাল ৯ টা থেকে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশের নেতৃত্ব দিবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: রুহুল আমিন জানান, উত্তর জেলা আওয়ামী লীগের অধীনস্থ প্রতিটি উপজেলা ও থানায় নির্দেশনা পাঠানো হয়েছে। সকাল থেকেই প্রতিটি এলাকায় শান্তি সমাবেশের কর্মসূচি থাকবে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার জানান, সকালবেলা থেকেই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থাকবেন। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সমাবেশ ও কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হবে। বিভিন্ন উপজেলাতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। গতকাল শনিবার রাজধানী ঢাকায় সমাবেশে হামলার প্রতিবাদে রবিবার সকাল সন্ধ্যা হরতালায় ডাক দিয়েছে বিএনপি। তবে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখতে অনুরোধ জানিয়ে শান্তি সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.