কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মূল ফটকে তালা দিয়েছে ছাত্রদল
- সময়: ০৯:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৫৮

কুমিল্লা প্রতিনিধি :- আব্দুল্লাহ
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় অবরোধের সমর্থনে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে মূল ফটকের ৪ প্রবেশ মুখে তালা ঝুলানো হয়।
জানা যায়, বিএনপির ১ দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা এসে মূল ফটকে তালা ঝুলিয়ে চলে যান।
মূল ফটকে কর্তব্যরত আনসার সদস্য বাদল জানান, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেল করে কয়েকজন এসে মূল ফটকের চারটি প্রবেশ মুখে চারটি তালা ঝুলিয়ে চলে যায়। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আপনারা কারা? তখন তারা একজন ছাত্রদলের সভাপতির পরিচয় দেন। এর কিছুক্ষণ পর দুই শিক্ষকের নির্দেশে আমরা তালাগুলো ভেঙে ফেলি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী জানান, আমি সকালে খবর পাই কিছু সংখ্যক ছেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ৪টি তালা ঝুলিয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে যাই। তবে তারা ছাত্রদলের কিনা এ বিষয়টি আমি নিশ্চিত নই। আমরা এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














