৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকার করলেন মো: শাহিন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ১২৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিটে প্রথম স্থান অধিকার করলেন মো: শাহিন

ইউনুস সুজন,কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ শাহীন। তিনি পাবনার দুবলিয়ার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

 

জানা গেছে, শাহীন ভর্তি পরীক্ষায় জিপিএ ছাড়া স্কোর করেছেন ৮৬.২৫ এবং জিপিএসহ তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৫.৮১। উল্লেখ্য, বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত, যেখানে অংশগ্রহণ করেছিলেন মোট ১৬,৭৫৮ জন শিক্ষার্থী। সবাইকে পেছনে ফেলে শাহীন প্রথম স্থান অর্জন করেন।

 

শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই নয়, শাহীন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৪০তম, ডি ইউনিটে ৬৬৭তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৫৭তম স্থান লাভ করেছেন।

 

২৮ এপ্রিল রাত ১২টার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে লগইন করে এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারেন।

 

সাফল্যের বিষয়ে জানতে চাইলে শাহীন বলেন,

 

> “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আইন নিয়ে পড়াশোনা করে জজ বা আইনজীবী হওয়ার। আল্লাহ তায়ালা আমাকে কবুল করেছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।”

 

শাহীন তার সাফল্যের পেছনে মহান আল্লাহর কৃপা, পরিবারের দোয়া ও শিক্ষকদের পরিশ্রমের কথা উল্লেখ করেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘বি’ ইউনিটে প্রথম স্থান অধিকার করলেন মো: শাহিন

সময়: ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয় 'বি' ইউনিটে প্রথম স্থান অধিকার করলেন মো: শাহিন
ইউনুস সুজন,কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন মোঃ শাহীন। তিনি পাবনার দুবলিয়ার হাজী জসীম উদ্দীন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।   জানা গেছে, শাহীন ভর্তি পরীক্ষায় জিপিএ ছাড়া স্কোর করেছেন ৮৬.২৫ এবং জিপিএসহ তার মোট স্কোর দাঁড়িয়েছে ১০৫.৮১। উল্লেখ্য, বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত, যেখানে অংশগ্রহণ করেছিলেন মোট ১৬,৭৫৮ জন শিক্ষার্থী। সবাইকে পেছনে ফেলে শাহীন প্রথম স্থান অর্জন করেন।   শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই নয়, শাহীন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৪০তম, ডি ইউনিটে ৬৬৭তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৫৭তম স্থান লাভ করেছেন।   ২৮ এপ্রিল রাত ১২টার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে লগইন করে এবং এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারেন।   সাফল্যের বিষয়ে জানতে চাইলে শাহীন বলেন,   > “আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছি। পিতা-মাতা ও শিক্ষকদের আশা পূরণ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আইন নিয়ে পড়াশোনা করে জজ বা আইনজীবী হওয়ার। আল্লাহ তায়ালা আমাকে কবুল করেছেন। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।”   শাহীন তার সাফল্যের পেছনে মহান আল্লাহর কৃপা, পরিবারের দোয়া ও শিক্ষকদের পরিশ্রমের কথা উল্লেখ করেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.