কুমিল্লা মহানগরী জামায়াতের বিশ্ব মানবাধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
- সময়: ০৫:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৫২

কুমিল্লা প্রতিনিধি :- আব্দুল্লাহ
বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় নগরীর স্থানীয় এক অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারী মু. কামারুজ্জামান সোহেল,মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি থানা সভাপতি এড এয়াকুব আলী চৌধুরী।
নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন এর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,মহানগর জামায়াতের শুরা সদস্য ইসরাফিল আলম,মহানগরী ছাত্রিশিবির সেক্রেটারি মোহাম্মদ হাসান প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজ বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার, ভোট ও ভাতের অধিকার সহ সকল অধিকার হরণ করেছে হাসিনা সরকার । আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে অবৈধ তফসিল বাতিল ও কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় সংগ্রামী জনতা রাজপথে নেমে এসেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেই তারা ঘরে ফিরবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















