৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাকৃবিতে স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ১৬৫

বাকৃবি প্রতিনিধি:আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে ”স্পেশাল বাস সার্ভিস” চালু করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শনিবার পরীক্ষার আগে ও পরে নির্ধারিত রুটগুলোতে বাস চলাচল করবে।

পরীক্ষার পূর্বে কেন্দ্রে পৌঁছানোর সময়সূচি হলো শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিনটি ট্রিপে বাসগুলো পরীক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসবে। দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস থেকে বেলা ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৩টায় বাসগুলো পুনরায় পরীক্ষার্থীদের পৌঁছে দেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বাসে করে পুনরায় দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাসে ফিরতে পারবেন।পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়াও তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ”বাউ এক্সাম হল ফাইন্ডার”। পরীক্ষার্থীদের আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে ”কেন্দ্রীয় হেল্প ডেস্ক”। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা অন্য যেকোনো যান্ত্রিক সমস্যায় সহায়তা প্রদান করবে আইসিটি সেল আয়োজিত হেল্প ডেস্ক।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাকৃবিতে স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা

সময়: ০৮:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
বাকৃবি প্রতিনিধি:আগামী ৩ জানুয়ারি কৃষি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের উদ্যোগে ”স্পেশাল বাস সার্ভিস” চালু করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শনিবার পরীক্ষার আগে ও পরে নির্ধারিত রুটগুলোতে বাস চলাচল করবে। পরীক্ষার পূর্বে কেন্দ্রে পৌঁছানোর সময়সূচি হলো শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিনটি ট্রিপে বাসগুলো পরীক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আসবে। দিঘারকান্দা বাইপাস মোড় ও কেওয়াটখালী বাইপাস থেকে বেলা ১১টা, দুপুর ১২টা এবং দুপুর ১টায় বাসগুলো ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৩টায় বাসগুলো পুনরায় পরীক্ষার্থীদের পৌঁছে দেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে বাসগুলো ছেড়ে যাবে। পরীক্ষার্থীরা বাসে করে পুনরায় দিঘারকান্দা বাইপাস ও কেওয়াটখালী বাইপাসে ফিরতে পারবেন।পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও তৃতীয়বারের মতো পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ”বাউ এক্সাম হল ফাইন্ডার”। পরীক্ষার্থীদের আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব ধরনের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে স্থাপন করা হয়েছে ”কেন্দ্রীয় হেল্প ডেস্ক”। অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা অন্য যেকোনো যান্ত্রিক সমস্যায় সহায়তা প্রদান করবে আইসিটি সেল আয়োজিত হেল্প ডেস্ক।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.