৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়  সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ৮২
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়  সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৬৬ দশমিক চার পাঁচ শতাংশ।

আজ শনিবার বিকেলে তিনটা থেকে চারটা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিকৃবিতে এবছর ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফালাফল আগামী ১৬ এপ্রিল প্রকাশিত হবে।

এদিকে পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতায় খুবই সুন্দর ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গত বছরের ন্যায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।আমাদের এখানে ১১ টি অঞ্চলে ১৩৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো,সিকৃবিতে ছয়টি অনুষদে গত বছর আসন সংখ্যা ছিল ৪৩১টি যা এবছর ৫৮০ টি।

উল্লেখ্য,এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়  সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ

সময়: ০৯:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায়  সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশকৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৬৬ দশমিক চার পাঁচ শতাংশ। আজ শনিবার বিকেলে তিনটা থেকে চারটা পর্যন্ত দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিকৃবিতে এবছর ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফালাফল আগামী ১৬ এপ্রিল প্রকাশিত হবে। এদিকে পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন,”বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতায় খুবই সুন্দর ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গত বছরের ন্যায় এ বছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি।আমাদের এখানে ১১ টি অঞ্চলে ১৩৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো,সিকৃবিতে ছয়টি অনুষদে গত বছর আসন সংখ্যা ছিল ৪৩১টি যা এবছর ৫৮০ টি। উল্লেখ্য,এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.