কেশবপুরে ছাত্র শিবিরের মতবিনিময় সভা
- সময়: ০৫:৫৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৪৩

যশোর জেলা প্রতিনিধি:-
যশোরের কেশবপুরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক ‘ভাইদের’ নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা পূর্ব জামায়াতে ইসলামীর সহসেক্রেটারি প্রভাষক মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহসেক্রেটারি মাওলানা রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির তবিবুর রহমান, খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি সাঈদুর রহমান সাঈদ, মাওলানা আব্দুল মোমিন, তালবিয়াত বিভাগের আয়াতুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মাস্টার আব্দুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাইদুর রহমান সাঈদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মেহেদী হাসান এবং রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান ও প্রতিফলন শিল্পীগোষ্ঠী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














