খোর্দ্দকোমরপুরে শিবিরের দোয়া ও ইফতার মাহফিল আনুষ্ঠান
- সময়: ১১:৩৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৬৬

মোঃ রিয়াদ প্রধান, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার(১৬ মার্চ) বিকালে খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান ফেরদৌস।
এই সময় উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের জেলা কলেজ ও আইন সম্পাদক মো. আরিফুল ইসলাম, জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা বায়তুলমাল সম্পাদক লোকমান হোসেন,উপজেলা দক্ষিণ শাখার ছাত্রশিবিরের সভাপতি মাসুম আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা মাশায়েখ বায়তুলমাল সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সামিউল্লাহ সলিল, ছাত্রশিবিরে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. মেহেদী হাসান, প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














