৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ৮১
গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ

ওসমান গনি,স্টাফ রিপোর্টর

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে শুভ(১৬) নামে এক কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।শুভ বড় রায়পাড়া গ্রামের মো:শাহবুদ্দিন এর ছেলে।

বাদীর অভিযোগ সূত্রে জানা যায়,আজ শনিবার অনু: ০৩:১৫ ঘটিকার পূর্ব শক্রতার জেরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া সিএনজি ষ্ট্যান্ডে শুভ (১৬) পৌছাইলে বিবাদীগণ তাঁকে এলোপাথারি ভাবে কিল,ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে,রাস্তার পাশে থাকা ইট দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিয়া রক্তাক্ত গুরুতর জখম করে।এ সময় উপস্থিত লোকজন চিৎকার চেচামেচি শুনে এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।

এ বিষয়ে ভুক্তভোগীর মা চায়না বেগম বলেন,আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া আগত লোকজনের সহায়তায় আমার ছেলেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিবাদীগণের সহিত পূর্ব হইতেই বিরোধ রয়েছে।উক্ত বিরোধের জের হিসেবে বিবাদীগণ প্রায়শই আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করত: বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করিত।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ

সময়: ০২:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষওসমান গনি,স্টাফ রিপোর্টর মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে শুভ(১৬) নামে এক কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।শুভ বড় রায়পাড়া গ্রামের মো:শাহবুদ্দিন এর ছেলে। বাদীর অভিযোগ সূত্রে জানা যায়,আজ শনিবার অনু: ০৩:১৫ ঘটিকার পূর্ব শক্রতার জেরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া সিএনজি ষ্ট্যান্ডে শুভ (১৬) পৌছাইলে বিবাদীগণ তাঁকে এলোপাথারি ভাবে কিল,ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে,রাস্তার পাশে থাকা ইট দিয়া হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিয়া রক্তাক্ত গুরুতর জখম করে।এ সময় উপস্থিত লোকজন চিৎকার চেচামেচি শুনে এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। এ বিষয়ে ভুক্তভোগীর মা চায়না বেগম বলেন,আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া আগত লোকজনের সহায়তায় আমার ছেলেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিবাদীগণের সহিত পূর্ব হইতেই বিরোধ রয়েছে।উক্ত বিরোধের জের হিসেবে বিবাদীগণ প্রায়শই আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করত: বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করিত। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.