৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
  • / ৫৪
গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ওসমান গনি,স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র খোলা ও আসবাবপত্রে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ১৩ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশী ৪৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ ভরি রৌপ্যলঙ্কার হারিয়ে নিঃস্ব প্রায় এই পরিবারটি।

ঘটনা শুনামাত্রই রাত ৯ টায় গজারিয়া থানা বিট অফিসার দেলোয়ার হোসেন ও তদন্ত অফিসার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তারা।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য পারিবারিক কাজে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাহিরে গেলে ফাঁকা বাড়িতে ডাকাতরা দুর্ধর্ষ ডাকাতি করে। বাড়ির সদস্যরা ঘরে ফিরে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি ও আর্তচিৎকার করে।

তাদের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে এমন ভয়াবহ ডাকাতির তীব্র নিন্দা জানান সকলে। তবে ডাকাতির এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সময়: ০২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
গজারিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিওসমান গনি,স্টাফ রিপোর্টার মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের সৌদি প্রবাসী হাজ্বী মোঃ গিয়াসউদ্দিন এর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের আসবাবপত্র খোলা ও আসবাবপত্রে রাখা প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। ১৩ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশী ৪৫ হাজার টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ ভরি রৌপ্যলঙ্কার হারিয়ে নিঃস্ব প্রায় এই পরিবারটি। ঘটনা শুনামাত্রই রাত ৯ টায় গজারিয়া থানা বিট অফিসার দেলোয়ার হোসেন ও তদন্ত অফিসার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা যায়। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে বলেও জানান তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য পারিবারিক কাজে গিয়াসউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাহিরে গেলে ফাঁকা বাড়িতে ডাকাতরা দুর্ধর্ষ ডাকাতি করে। বাড়ির সদস্যরা ঘরে ফিরে আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে কান্নাকাটি ও আর্তচিৎকার করে। তাদের আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে এমন ভয়াবহ ডাকাতির তীব্র নিন্দা জানান সকলে। তবে ডাকাতির এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.