গজারিয়ার টেংগারচরে পবিত্র ঈদে মিলাদুন নবী(সাঃ) ও জুলশে জুলুস পালিত।
- সময়: ০৯:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ২৪

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা মোস্তফা জানে রহমত পে লাখো সালাম,নূর নবী এসেছে,নূর নিয়ে এসেছে,সেই নূরে সারা জাহান আলোকিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে শনিবার সকাল সাড়ে সাতটায় উপজেলার টেংগারচর বাজার থেকে এক বিশাল জুলশে জুলুস ও
আনন্দ মিছিল বাহির হলে তা বড় ভাটেরচর হয়ে জামালদি স্টান্ডে যায় এসময় উপজেলার টেংগারচর ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নের কয়েকশত রাসুল প্রেমিক ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন ব্যানার,ফেস্টুন,প্লেকার্ড নিয়ে রাসুল সাঃ এর আগমন উপলক্ষে আনন্দ র্যালীতে অংশ গ্রহণ করে।
টেংগারচর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মোঃ নুরুজ্জামান কাদেরির নেতৃত্বে আনন্দ র্যালীটি জামালদি স্টান্ড ঘুরে পূণরায় টেংগারচর ব্রিজে এসে দোয়ার মাধ্যমে শেষ হয়,পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,গজারিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাফেজ জাহাঙ্গীর হোসেন,উত্তর মহল্লার ইমাম ইমরান হোসাইন,মাহমুদ নগরের ইমাম মাওলানা ওমর ফারুক,দক্ষিণপাড়ার ইমাম তৌহিদুল ইসলাম, হাফেজ মাওলানা নাছির উদ্দিন,জামালদি
দ্বিনিয়া ইসলামিয় মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইসহাক আলী,সালাউদ্দিন মাস্টার,হারুন মোল্লা,আব্দুল সরকার,স্বপন মিয়াজী,খলিল মাস্টার,শাহাদাত,জাকির হোসেন,আনিস সরকার,খলিল মিয়াজী প্রমূখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














